crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যৌক্তিক মামলা না নিলে ১ মিনিটে ওসিকে সাসপেন্ড করা হবে : ডিএমপি কমিশনার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৫, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ আসলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

বৈঠকে একজন রিকশাচালক বলেন, ‘আমাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার মারধর করা হয়। এমন অভিযোগে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে।’

গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ‘রিকশা-ভ্যানে কোনো চাঁ’দাবাজি হবে না। কোনো পুলিশ চাঁ:দাবাজির সঙ্গে জড়িত থাকলে রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।’

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, ‘আপনাদের বিষয়টি বিকেলেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রিকশাচালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার।

গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে করোনাকে উপেক্ষা করে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

সরিষাবাড়ীতে ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অনৈতিক ও মাদকাসক্ত হবার কারণে অবাঞ্চিত ঘোষণা

হোমনায় ৪ মামলার ওয়ারেণ্টভুক্ত ছবির ডা*কাত গ্রেফতার

সোনারগাঁওয়ে নৌকাডুবিতে নারী নিহত-১, একই পরিবারের ৪ জন নিখোঁজ, উদ্ধার ৮

কাল থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁ’দাবাজি, আটক ৯

ডোমারে বাড়ির সীমানায় ঘর উঠানোকে কেন্দ্র করে আহত ২

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মহাখালীতে সাততলা বস্তির একাংশ পুড়ে ছাই