crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৮ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩০, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাটে, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আক্তারকে রাজশাহীতে, নৌ পরিবহণ মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলামকে সিরাজগঞ্জ, অর্থ বিভাগের উপসচিব তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি- কুড়িগ্রাম জেলা পুলিশ

নেত্রকোনা জেলায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেফতার ৩

সাং নাসিরনগরে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি’র জম্মদিন উপলক্ষে শিক্ষা-উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশে আছপিয়াকে দেওয়া হচ্ছে ভূমিসহ ঘর ও চাকুরির নিশ্চয়তা

বসানো হলো পদ্মা সেতুর ১৮তম স্প্যান, দৃশ্যমাণ হলো সেতুর ২ হাজার ৭০০ মিটার

কুমারখালীতেশ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও

শরীয়তপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

হোমনায় করোনা প্রতিরোধে স্থল পথের পাশাপাশি নৌপথেও অভিযান চালালেন এএসপি মো. ফজলুল করিম

জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে আরও ৯জন করোনায় আক্রান্ত,সদরে ২০১ ও জেলায় মোট ৫৫২জন শনাক্ত