crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তি করায় পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ক’টূক্তি ও অ’বমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অ’বমাননাা ও ক’টূক্তি করে আসছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না। বাংলাদেশের মুসলমানের সূক্ষ্ম ইমান যদি কখনো জেগে ওঠে, তাহলে আবারো আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও কুরআনকে নিয়ে অ’বমাননা ও ক’টূক্তি করলে আমরা চুপ থাকবো না।

এর আগে পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকায় জজ কোর্টের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। একই সাথে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তি করার তীব্র প্রতিবাদসহ তাদের বিচার দাবি করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা।

এতে বক্তব্য রাখেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী, জুলফিকার রহমান, খোরশেদ মাহমুদ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জুলাই আন্দোলন নিয়ে আদালতে যে তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় চো’রাই ১৫০ কেজি ক্যাবলসহ আটক-১

পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে: প্রধান উপদেষ্টা

ডোমারে কু’চক্রী মহলের ষ’ড়যন্ত্রের প্রতিবাদে পৌর প্রশাসনের মতবিনিময় সভা

ডোমারে আসমানী যুব নারী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়

কালীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে হিন্দু নারীদের নির্যাতনের অভিযোগ

আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম পুলিশ: আইজিপি

কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন