crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে কাষ্টিং দুর্ঘটনায় চিনিকল শ্রমিক নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২০ ২:৩০ অপরাহ্ণ
পঞ্চগড়ে কাষ্টিং দুর্ঘটনায় চিনিকল শ্রমিক নিহত

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় চিনিকল বয়লিং হাউজ সাহায্যকারী সলেমান আলী গত বুধবার ২৯/০১/২০২০ইং তারিখ আনুমানিক রাত ৯.২৫ মিনিটে চিনিকলের প্যান ওয়াশ করার সময় কাষ্টিং ও বিষাক্ত জাতীয় পদার্থ পড়ে শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবণতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা বারডেম হাসপাতালে প্রেরণ করেন এবং চিকিৎসারত অবস্থায় ৬দিন যাবৎ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অবশেষে ০২/০২/২০২০খ্রি. তারিখ রবিবার ১১.৩০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। পঞ্চগড় চিনিকলে চলছে শোকের মাতম। এদিকে কাষ্টিং দুর্ঘটনায় নিহত শ্রমিক সলেমানের বাড়িতে চলছে কান্নার রোল। সংসারের একমাত্র রোজগার করা মানুষটি না ফেরার দেশে চলে যাওয়ায় বার বার মুচ্ছা যাচ্ছেন পরিবারের অনেকেই। মৃত সলেমানের পরিবারে ৩টি মেয়ে বিবাহের উপযুক্ত এবং পড়াশোনায় লিপ্ত রয়েছে ও ২টি ছেলে । পরিবারটি দেখভালের দায়িত্ব নেওয়ার মতো আল্লাহ্ ছাড়া আর কেউ রইলনা। এলাকাবাসী ও শ্রমিকদের প্রাণের দাবি তার পরিবারের দিকে পঞ্চগড় চিনিকলের কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে পঞ্চগড় চিনিকলের এডিএম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, পরিবারটির পাশে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা চালাচ্ছি এবং এর কোনো ব্যত্য়য় ঘটবেনা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরে আ.লীগের ১৭ জনকে দল থেকে বহিষ্কার

উপকূল ফাউন্ডেশনের পক্ষ থেকে ভোলায় উপকূল দিবস পালিত

পদত্যাগ করলেন কাদের মির্জা, জানালেন ফেসবুকে

রংপুরের পীরগাছায় বাঁশের সাঁকো কেড়ে নিচ্ছে প্রাণ, জনজীবন ব্যাহত

হাদির ওপর হা*মলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ডিমলায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক সেরাজুল আটক

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুরে জেএসডি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

টাঙ্গাইলের মধুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে নাগরিক সংবর্ধনা প্রদান