crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় শেখ রাসেল দিবসে সব শিশুর নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে আজ বুধবার শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ওসি, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে র‌্যলিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বের সকল শিশুর জন্য নিরাপদ, সুন্দর, নির্মল পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেন, শিক্ষার্থী কে এম ফারশাদ রিজওয়ান ও সাবিকুন নাহার প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

৫৯৫পুলিশ সদস্য পাচ্ছেন ‘আইজিপি ব্যাজ’

র‌্যাব-৪ এর অভিযানে ১৮ভুক্তভোগী উদ্ধারসহ ৩ প্রতারক গ্রেফতার

৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি

ডোমারে সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ডোমারে সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

দেশে করোনায় আরও ৫৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪৬৯

আটোয়ারীতে সাজাপ্রাপ্ত আসামী আটক

ময়মনসিংহে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা’মলায় নিহত ১

আব্দুর রহিমের লেখা ৩ বইয়ের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী

নাগরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিটু