crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে জেল থেকে পলাতক দুই আসামী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে জেল থেকে পলাতক আতাহার আলী(৩২) ও রাকিব মিয়া(৩১) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতাহার আলী শ্রীবরদী উপজেলার চৈতাজানি এলাকার আব্দুর রহমানের ছেলে এবং রাকিব মিয়া সদর উপজেলার বাজিতখিলা এলাকার দুদু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতকারী আ’ক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করা করে। এসময় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদী পালিয়ে যায়।

এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথক জায়গা থেকে গ্রেফতার করে। এদের মধ্যে আতাহার আলী ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আর রাকিব মিয়া মা’দক মামলার বিচারাধীন হাজতি ছিলেন।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, ‘জেল থেকে পলাতক সকল হাজতি ও কয়েদীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন করলেন ইউএনও

বকশীগঞ্জে খালাতো বোন ও স্ত্রীকে সহোদর বোন বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকুরী

জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ী সীমিত রাখি–আই ডাব্লিও বি

জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ী সীমিত রাখি–আই ডাব্লিও বি

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস

নেত্রকোনায় ঝড়ের কবলে ৩ জেলের প্রা’ণহাণি

নেত্রকোনায় ঝড়ের কবলে ৩ জেলের প্রা’ণহাণি

দাউদকান্দিতে বেদখলকৃত বলদাখাল পুনরুদ্ধার কাজের উদ্বোধন করলেন সুবিদ অলী ভূঁইয়া এমপি

ফেব্রুয়ারি “নদীর সাথে কথোপকথন” ও “নীল জল দিগন্ত ছুঁয়ে” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

গণ ধর্ষণের শিকার শিশু দরজায় লিখে গেলো ‘SARY AMMA’!

জটিল সমীকরণে শৈলকুপা আওয়ামীলীগ : সরব উপজেলা নির্বাচন