crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৯, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

মো আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
বিএনপির ডাকে চলমান হরতাল কর্মসূচিতে আজ রবিবার কুমিল্লার হোমনা উপজেলা অভ্যন্তরে তিনচাকার যানচলাচল ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকলেও বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। উপজেলার ভেতরে সিএনজি অটোরিকশা ও ইজিবাইক চলাচল করেছে আগের মতোই। পার্শ্ববর্তী মুরাদনগর, তিতাস, মেঘনা ও বাঞ্ছারামপুর রুটে এই হালকা যানচলাচল স্বাভাবিক থাকায় আন্তঃউপজেলাগামী যাত্রীসাধারণের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি। ভাড়াও ছিল স্বাভাবিক। তবে ঢাকা ও কুমিল্লাগামী যাত্রীরা তাদের গন্তব্যে যেতে না পেরে ভোগান্তির শিকার হয়েছেন। অনেকেই বাসস্ট্যান্ডে এসেও বাড়ি ফিরে গেছেন। যানবাহন ও জনসাধারণের নিরাপত্তায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে পুলিশের টহল অব্যাহত ছিল।

বাস মালিক সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে রাজধানী ঢাকা ও জেলা শহর কুমিল্লা রুটে ৯৩টি বাস নিয়মিত চলাচল করে থাকে। কিন্তু রবিবার হরতালের কারণে জেলা শহর কুমিল্লার উদ্দেশ্যে বিকেল তিনটার পর দুই একটি বাস ছাড়লেও রাজধানী ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।

এ ব্যাপারে ঢাকা বাস মালিক সমিতির সভাপতি মো. নাসির আলম সিকদার বলেন, ‘হরতালের জন্য কোনো প্যাসেঞ্জার নেই। তাই কোনো বাস ছাড়া হয়নি।’

কুমিল্লাগামী বাস নিউ একতা সার্ভিসের পরিচালক মো. উজ্জ্বল সরকার জানান, ‘কুমিল্লার উদ্দেশ্যে দুপুরের পর থেকে আমরা দুই একটি করে বাস ছেড়েছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জামালপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৫শ’ একর আবাদি জমি রক্ষা

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

শেরপুরে জেল থেকে পলাতক আসামী হাফিজুর গ্রেফতার

বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ রেলমন্ত্রীর

চকরিয়ায় ডজন খানেক মামলার আসামী করিম ডাকাত গ্রেপ্তার

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা