crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১১, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার (১১ ডিসেম্বর২০২৩ খ্রি.) দুপুরে নারায়ণঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাহমুদ নগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নিয়মিত গ্যাস বিল দেওয়ার পরও গ্যাস পাই না। এটা দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতায় বন্দর উপজেলায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী ও স্থানীয় এমপি এ কে এম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সাব্বির আহমেদ সেন্টুর তত্ত্বাবধানে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হুমায়ুন কবির। এতে বক্তব্য দেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা মাহমুদ নগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজাহান, ওয়ালিদ উল্লাহ, নাসির আহমেদ শিপন, জসিম উদ্দিন, শিউলী বেগম, নূরজাহান বেগম, ফাতেমা বেগম ও কহিনূর বেগম। এতে আরও উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, কামাল হোসেন, দুলাল হোসেন, বায়োজিদ ইসলাম, দীল মোহাম্মদ, আমান হোসেনসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গ*ণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম দেশে সংবাদ মাধ্যমের অনুপস্থিতির কথা ভাবাই যায় না : প্রধান বিচারপতি

ডুলাহাজারায় ঝিনুকভর্তি ট্রাকসহ আটক-৩

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দুর্নীতি এবং চালকের মাদকাশক্ত প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পুঠিয়ায় কলাবাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

সন্ত্রাস দমনে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’