crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ৩৬ হাজার ৭শ’ ১৫ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৩৬ হাজার ৭শ’ ১৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার শিশুদের এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়। “ভিটামিন ‘এ’ খাওয়ান , শিশুমৃত্যুও ঝুঁকি কমান” এই শ্লোগানে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হারুন আল রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, এসআই টিবলু মজুমদার, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন , ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ, স্টোর কিপার মো. মহিউদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর জাকিয়া সুলতানাসহ হোমনায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৩শ’ ৫৫ শিশুকে ১ টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৩শ’ ৬০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে ওজনে কম দেওয়ায় ফুলকলি মিষ্টি বিপণিকে জ’রিমানা

চট্টগ্রামে ওজনে কম দেওয়ায় ফুলকলি মিষ্টি বিপণিকে জ’রিমানা

সুনামগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করলেন খুলনা জেলা রেলওয়ে পুলিশ সুপার

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোবাইল চুরির অপবাদে ৮ বছরের শিশুকে পিটিয়ে আহত

ইসলামের নামে ফেৎনা-বিভেদ সৃষ্টিকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে 

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে 

দেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছে : এমপি নাজিম

গোর্কণ স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

আগামী জুন মাসেই চালু হবে চিলাহাটী হলদীবাড়ী রেল পথ : এমপি সুজন

পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত