crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে’: আইনমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ মহানুভবতা দেখিয়েছেন। আইনে এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। এটা রাজনৈতিক সিদ্ধান্ত না সেটা প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে?’ আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় বিএনপির আবেদন নিষ্পত্তি করা হয়েছে।এখন অভিযুক্ত ব্যক্তির (খালেদা জিয়ার) স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তবে অভিযুক্ত ব্যক্তি স্থায়ী মুক্তির আর বিদেশে নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করবে কি না সেটা তাদের বিষয়। সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

তিনি আরো বলেন, ‘৪০১ ধারা যখন নির্বাহীপ্রধান প্রয়োগ করেন, তখন বিচার বিভাগের হস্তক্ষেপ করা ঠিক না।বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয় নাই। বেগম জিয়ার পরিবার দরখাস্ত করেছিল, সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। আইনে কোথাও তাকে বিদেশে নেওয়ার কথা বলা নাই।’

আনিসুল হক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন।শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন বিএনপির মহাসচিব। ওয়ান-ইলেভেনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মেনেই বিদেশে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার তখন বিদেশ যাওয়া সম্পর্কে অনেক মিথ্যাচার করেছেন। এর তীব্র নিন্দা জানাই।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ভেড়ামারায় হ-ত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে লা-শ নিয়ে মানববন্ধন

সংবিধান গণভোটে সংশোধনের সুপারিশ সংস্কার কমিশনের

হোমনায় আরো ২ জন করোনা রোগী শনাক্ত

রেশন কার্ড বিতরণে নিরপেক্ষতা চায় বাংলাদেশ কংগ্রেস

জামালপুরে বিটিভি’র সাংবাদিক মোস্তফা বাবুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি

বিএনপি জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০

সরিষাবাড়ীতে বসত ঘর ভাংচুর,লুটতরাজ ও মারপিটের ঘটনায় আদালতে মামলা