crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে যুবককে পিটিয়ে হত্যা ,খুনীদের গ্রেপ্তার দাবীতে সড়ক অবরোধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ

প্রতীকী ছবি


আনিছুর রহমান মানিক, নিজস্ব প্রতিবেদক, নীলফামারী>>
নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিষমুড়ি এলাকায় নলকুপ বসানো নিয়ে বিরোধের জেরে মারপিটে গুরুতর আহত নলকুপ মিস্ত্রি জুয়েল হোসেন(২২) শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এলাকাবাসী হাতিবান্ধা মোড়ে নীলফামারী-জলঢাকা সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় ব্যস্ততম এ সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ৪৮ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়ার পরে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেয়।

নীলফামারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন অর রশিদ গত বৃহস্পতিবার নীলফামারী থানায় অভিযোগ করে বলেন, রামনগর ইউনিয়নের বিষমুড়ি এলাকার মৃত অফদ্দি মামুদের ছেলে কালা মহির(৫৪) তার বাড়িতে নলকূপ বসানোর জন্য ইটাখোলা ইউনিয়নের শ্রীনাথ এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মিস্ত্রি জুয়েল হোসেনকে দায়িত্ব দেয়। বৃহস্পতিবার দুপুরে জুয়েল অন্য কাজে ব্যস্ত থাকায় নলকূপ পরে বসানোর কথা বললে কালা মহির, ছেলে ইদ্রিশ আলী, নুর কালাম ও নুরুজ্জামানসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা জিআই পাইপ দিয়ে বেধরক মারপিট ও কিলঘুষি মারে। এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত জুয়েলকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়। জুয়েল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিবান্ধা মোড়ে নীলফামারী-জলঢাকা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক ছেড়ে দেয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রতিবেদককে বলেন, জুয়েল হত্যার সাথে জড়িতদের যে কোন মূল্যে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এতে কোন ছাড় দেয়া হবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএন‘ও রফিকুল ইসলাম

ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডোমার কাঁচা বাজরে অ’গ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

লালমনিরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রতিবন্ধীকে নির্যাতনের পর হত্যা, স্ত্রীসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

সরিষাবাড়ী আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ

হোমনায় মধ্যরাতে চালের গদিতে রহস্যজনক বিস্ফোরণ!

হোমনায় মধ্যরাতে চালের গদিতে রহস্যজনক বিস্ফোরণ!

টাঙ্গাইলের ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারে মামলা

পিরোজপুরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা নিহত