crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণের সমন্বয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:

কুমিল্লার হোমনায় পারফরমেন্স বেইজড গ্র্যাণ্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন্স স্কীমের আওতায় এসএমসি/এমএমসি / জিবি এর সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণের সমন্বয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। সংসদসদস্যের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সুপার মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন জেলা প্রশিক্ষণ কোঅর্ডিনেটর লায়লা খানম ও টেকনিক্যাল সহায়তায় ছিলেন শিক্ষক মো. আমিনুল ইসলাম। উক্ত ওয়ার্কশপে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনাকালে সাংবাদিকদের সহায়তা শেখ হাসিনার এক অনন্য দৃষ্টান্ত : ড. হাছান মাহমুদ

সুন্দরগঞ্জে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধির পরিবারের ওপর অতর্কিত হামলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১

চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া মাস্তান নিয়ে জমি দখল নিতে হামলা

নাসিরনগরে জাগ্রত যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ