crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। ১৬ই জুন/১৯ ইংরেজি তারিখ রবিবার কালীগঞ্জ উপজেলার ছালাভরা ও বিকেলে সদর উপজেলার লাউদিয়া এবং ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলো। পথে কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জনি হোসেন ও হেলপার তৌহিদুল ইসলাম মারা যায়। অপরদিকে বিকেলে স্বামী ডাবলু জোয়ার্দ্দারের সাথে মটরসাইকেলযোগে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিল স্ত্রী শাহানাজ বেগম। মোটরসাইকেলটি ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই শাহানাজ বেগম নিহত হয়। আহত হয় স্বামী ডাবলু জোয়ার্দ্দার। একই সময় ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের লাউদিয়া নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস আলী। এ সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে একটি মাটি বোঝাই ট্রাক্টর তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বর্তমানে কঠিন সময় পার করছে বাংলাদেশ, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

পাবনায় ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং বিষয়ক উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে ৬২৬১ পরিবারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে ১০ বছরের সাজা থেকে বাঁচতে ২৮ বছর পালিয়ে থেকেও হয়নি শেষ রক্ষা আব্দুস সামাদের

কোটচাঁদপুরে ডাকাতির মালামাল উদ্ধার, আটক ২

পাঠ্যপুস্তকে জলবায়ু বিপর্যয় সম্পর্কিত বিষয়গুলো অর্ন্তভূক্ত করার দাবি

মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী