crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত, ১ টি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০১৯ ১২:২৪ অপরাহ্ণ

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপির সুরাজপুর কালাইয়ার গোদা পাহাড়ী এলাকায় দুই অস্ত্রধারী ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী তুমুল গোলাগুলিতে পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনু ডাকাত (৪২) নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনু ডাকাতের লাশ এবং ডাকাতদলের ফেলে যাওয়া একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে। আজ ১৯ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে।
নিহত ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনু ডাকাত চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের লাল মোহাম্মদ পাড়ার মুজিব উল্লাহ ওরফে কিনাইয়া ডাকাতের ছেলে।

পুলিশ জানিয়েছে, ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে আনু চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়িজোনের ত্রাস। তার বিরুদ্ধে খুনসহ ডাকাতি, হত্যা, অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ, পুলিশ এসল্ট, ডাকাতির প্রস্তুতিসহ ১৭টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। তন্মধ্যে ১৬টি মামলা চকরিয়া থানার এবং একটি মহেশখালী থানার।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র ডাকাতদলের বিবদমান দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আনু নিহত হয়। এ ঘটনায় থানায় হত্যা ও অস্ত্র আইনে দুইটি মামলা রুজু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীর ৭ বছর কারাদণ্ড

পঞ্চগড়ে সাংবাদিক প্রহৃত, বিচার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে সাংবাদিক প্রহৃত, বিচার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে পশু মোটাতাজাকরণে বিপ্লব, কোরবানির আগে প্রস্তুত ২ লক্ষাধিক পশু

জানো প্রকল্পের আওতাধীন বিভাগীয় পর্যায়ে প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত

বাকৃবি`র অ’রক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে ঝুঁকি

বাকৃবি`র অ’রক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে ঝুঁকি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশ

ঝিনাইদহ শহরের শহীদ মিনার সংলগ্ন জিন্না মার্কেটের মালিক সমাজ সেবক খোরশেদুল ইসলাম জিন্না আর নেই

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্র জনতার

সৌদি প্রবাসীদের মন্ত্রণালয় ঘেরাও

সৌদি প্রবাসীদের মন্ত্রণালয় ঘেরাও

রংপুর বিভাগে করোনায় একদিনে নতুন শনাক্ত ৩৮