crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের আলোচিত আলামিন হ*ত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (৫১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।

জেলা পুলিশের মিডিয়া সেল সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাইমুজ্জামান ভূইয়া মুক্তা (৫১) পঞ্চগড় জেলায় অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আবু সাইম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি),  সদর থানা, আটোয়ারী থানা এবং তেতুলিয়া থানা পুলিশের  সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। উক্ত দল সহ কুইক রেসপন্স টিম পঞ্চগড় জেলার আটোয়ারী, তেতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করে।অভিযানের এক পর্যায়ে  কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আরো জানা যায়, তিনি পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার মামলা নং-১২,তারিখ-১০/১১/২০২৪ খ্রিষ্টাব্দ; জিআর নং-৪২১/২৪; ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩০২/২০১/৫০(২)/১১৪/৩৪ পেনাল কোড এবং ৪৪৮/১৪৩/৩২৩/৪২৭/৪৩৫/৫০৬ ধারায় মামলা তদন্তাধীন থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ এনায়েত কবির এবং সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে নানা আয়োজনে পালিত হলো জুলাই শহিদ দিবস

হোমনায় ডেঙ্গু প্রতিরোধে হেল্প ডেস্ক সেন্টারের উদ্বোধন

করোনাভাইরাসে আরও ৫৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৪০৮২

ঝিনাইদহে ট্রিলারের ট্রলিতে মোটর সাইকেলের ধাক্কায় ১ জন নিহত

ঝিনাইদহে নো মাস্ক-নো সার্ভিস শর্তে মসজিদ, মন্দির, উপাসনালয়ে মাস্কের ব্যবহার নিশ্চিতে প্রচার চালাতে হবে

ডিমলায় এক ব্যবসায়ীর ম’জুদ প্রায় ৭ হাজার লিটার সয়াবিন তেল!

ডিমলায় এক ব্যবসায়ীর ম’জুদ প্রায় ৭ হাজার লিটার সয়াবিন তেল!

জামালপুরে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে (৫৬ বিজিবির) সতর্ক প্রহরা

দেশে করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৭২

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হৃদয়ের জানাযা’র নামায অনুষ্ঠিত : খুনিদের ফাঁসীর দাবীতে অনড় এলাকাবাসী