crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৭, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলম (৪২) নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘি লালগছ গ্রাম তার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত রবিউল লালগছ গ্রামের শারাফত আলীর ছেলে।তিনি পেশায় মোটর পরিবহণ (১৬৬০) শ্রমিকের সদস্য।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘাতক ফিরোজ আলম গত কয়েকদিন আগে বাজার থেকে একটি ধারালো  ছুরি এনে বাসায় রাখে। মঙ্গলবার রাতে কোন এক কারণে ছোট ভাই ফিরোজ আলম কে শাসন করে রবিউল। এসময় জমি সংক্রান্ত বিরোধের জের টেনে ফিরোজ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে রবিউল আলমের উপর।রবিউলের চিৎকারে বাড়ির আশপাশের লোকজনসহ পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহাম্মেদ তাকে মৃত্য ঘোষণা করেন।
চিকিৎসক জানান, ছুরির আঘাতে মাথা, ঘাড় ও হাতে গভীর ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।তবে এ ঘটনার পর থেকে ছোট ভাই ঘাতক ফিরোজ আলম পলাতক রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলমের নিহতেন বিষয়টি নিশ্চিত করেন।
Attachments area
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

আওয়ামী স’ন্ত্রাসীদের বিচার দাবিতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ

হোমনায় নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘনের দায়ে ২ জনের অর্থদণ্ড

কেএমপির হরিণটানা থানা পুলিশের অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার১

বিএফএ রংপুর জেলার নবনির্বাচিত কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

চসিক নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে : মাহবুব তালুকদার

কেএমপি’র অভিযানে ৮ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার