crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >> পাবনার আটঘরিয়া উপজেলার পল্লীতে একদন্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণের প্রতিবাদে এবং দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ জুন) বেলা ১১ টায় শহরের প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও মহিলা পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একদন্ত এলাকাবাসী, ধর্ষিতার স্বজনরা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপার্সন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র (সিইপি) জেলা ব্যবস্থাপক লুইস গমেজ, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহবায়ক সেলিম নাজির উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুন্নাহার জলি, আমরাই পারি’র (উইকেন) প্রজেক্ট কো-অডিনেটর অ্যাড. শাহীনা পারভীন, বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, টাউন গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, এলাকাবাসী আসলাম প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সদস্য সাংবাদিক কামাল সিদ্দিকী।

বক্তারা অভিযোগ করে বলেন, স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হলেও রহস্যজনক কারণে এলাকার প্রভাবশালীদের মন রক্ষা করতে আটঘরিয়া থানা পুলিশ ধর্ষণ প্রচেষ্টা হিসেবে মামলা রুজু করতে ধর্ষিতার বাবাকে বাধ্য করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনায় করোনায় আক্রান্ত গৃহবধূর মৃত্যু,স্বেচ্ছাসেবকের সহায়তায় দাফন

নাসিরনগরে পিতা,ভাই ও মামা মিলে কিশোরীকে হত্যা ॥ মামা ও ভাইয়ের আদালতে স্বীকারোক্তি

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ২৭

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যাদের তওবা গ্রহণযোগ্য

বিশিষ্ট চিকিৎসক ও এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ মতিউর রহমানের মতবিনিময়

ঝিনাইদহ কোটচাঁদপুরে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

সাংবাদিক মোস্তাক আহমেদ মনির মায়ের মৃত্যুবার্ষিকী আগামী কাল