crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাথরঘাটায় দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জেলেকে শেকলে বেঁধে নির্যাতন!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ

ছবি : সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক >> বরগুনার পাথরঘাটায় দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জেলেকে শেকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ট্রলার মাঝি জাকির হোসেন রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলে জসীমকে শেকলে দিয়ে বেঁধে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জসীম পাথরঘাটা সদর ইউনিয়নের হাজিরখাল এলাকার বাসিন্দা।

জসিম জানান, চারমাস আগে তিনি পাথরঘাটার নজরুলের মালিকানাধীন ট্রলারে জেলে হিসেবে সাগরে মাছ ধরতে ৮ হাজার টাকা দাদন নিয়েছিলেন। মৌসুমের শুরুতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও ট্রলারের মাঝি জাকির সাগরে যেতে তাড়া দেন। কিন্তু তিনি যেতে রাজি হননি।

রোববার সকালে বাজারে আসলে জাকিরের সঙ্গে জেলে জসীমের দেখা হয়। এসময় জসীমকে লঞ্চঘাটের সয়াদত নগরের ট্রলারের কাছে নিয়ে আসেন মাঝি জাকির। জাকির টাকা ফেরত চাইলে জসীম ১৫ দিন সময় চান। কিন্তু সময় না দিয়ে অন্যান্য জেলেদের সহায়তায় জাকিরকে শেকল দিয়ে বেঁধে মারধর করেন।দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলে জসীমকে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে ট্রলার মালিকের ছোট ভাই আল-আমিন ঘটনাস্থলে পৌঁছে জসীমকে মুক্ত করে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান।

ওই ট্রলার মালিক নজরুল ইসলাম বলেন, মৌসুমে মাঝির দায়িত্বেই ট্রলার মাছ শিকারে যায়। জেলে জোগার, দাদন দেয়াসহ জেলেদের সব দায় দায়িত্ব থাকে মাঝির ওপর। এ ঘটনা আমি শুনে তাৎক্ষণিক ছোট ভাইকে পাঠিয়ে জসীমকে মুক্ত করে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছি। মাঝি জাকির যে ঘটনা ঘটিয়েছে জেলে সমিতির মাধ্যমে এর বিচার হবে।

মাঝি জাকির হোসেন বলেন, জসীম আরও কয়েকটি ট্রলারের দাদন নিয়েছে বলে খবর পেয়েছি। আমাদের টাকা ফেরত চাইলে দিচ্ছিল না। তাকে ট্রলারের স্টাফদের কাছে রেখে আমি বাড়িতে গিয়েছিলাম। কে বা কারা বেঁধেছে আমি জানি না।

পাথরঘাটা জেলে সমিতির সাধারণ সম্পাদক দুলাল মাঝি জানান, জেলে সমিতিতে ভুক্তভোগী জেলে অভিযোগ করলে এবং এর সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত মাঝির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার বলেন, ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারাকান্দা – শ্যামগঞ্জ সড়কের বে’হাল দশা, জ’নদুর্ভোগ চরমে

তারাকান্দা – শ্যামগঞ্জ সড়কের বে’হাল দশা, জ’নদুর্ভোগ চরমে

শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে শিক্ষকদের সম্মাননা প্রদান

শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে শিক্ষকদের সম্মাননা প্রদান

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ে চিকিৎসকের উপর অর্তকিত হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে শিশু গণধ’র্ষণের পর হ’ত্যা, গ্রে’ফতার- ৩

টাঙ্গাইলে শিশু গণধ’র্ষণের পর হ’ত্যা, গ্রে’ফতার- ৩

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ

শৈলকুপায় টিউবয়েলের নালার গর্তে ডুবে শিশুর মৃত্যু

Lacus Ultricies