crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফরিদপুরে বাবাকে কু’পিয়ে হ’ত্যার দায়ে ছেলের ফাঁ’সি, স্ত্রীর যা’বজ্জীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৮, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে বাবাকে কু’পিয়ে হ’ত্যার দায়ে ছেলের ফাঁ’সি, স্ত্রীর যা’বজ্জীবন

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেন আরাফাতকে ফাঁ’সি এবং নিহতের স্ত্রী রিজিয়া ও আরেক ছেলে সাকিল ওরফে সামিকে যা’বজ্জীবন কা’রাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কা’রাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দ’ণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হ’ত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন জানান, ‘মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে ঘটনার সাথে নিহতের স্ত্রী ও ছেলে জড়িত রয়েছে। নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রে’ফতারের পর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় বাবাকে কু’পিয়ে হ’ত্যা করেন আরাফাত। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১

দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মোবাইল ফোনের তেজস্ক্রিয়া মানব দেহের জন্য ক্ষতিকর !

বিএমটিএস- এর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

খুলনায় ছেলেধরা ও বোরকা পার্টির আতঙ্ক!

ডোমারে অসহায় পরিবার ভিটে ছাড়া, বাড়িঘর ভাং’চুর

রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তিকারী ও ভোলায় মুসল্লিদের হত্যায় জড়িতদের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

হোমনায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-আযহা পালনের আহ্বান জানালেন ইউএনও রুমন দে

ময়মনসিংহ মেডিকেল কলেজে বুক জ্বালাপোড়া বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজে বুক জ্বালাপোড়া বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

মধুপুরে অজ্ঞাত পরিচয় শিশুটির তার নাম ঠিকানা বলতে না পারায় সমস্যায় অটোচালক