crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পটুয়াখালীতে স্ত্রীকে নকল সরবরাহ করার অভিযোগে পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৪, ২০১৯ ৩:৪৪ অপরাহ্ণ

প্রতীকী ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক >> পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় পুলিশের এক এএসআই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা। শুক্রবার দুপুরে শহরের রশিদ কিশলয় নিকেতনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম মাহবুবুর রহমান। তিনি সদর সার্কেল পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এএসআই মাহবুবুর রহমানের স্ত্রী অংশ নেন। পরীক্ষা চলাকালে স্ত্রীকে নকল সরবরাহ করছিলেন তিনি। এ সময় ওই হলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা বিষয়টি দেখে ফেলেন। পরে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

জামালপুর জেলায় ১দিনে করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন ১৯জন

হোমনায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

ঝিনাইদহ জেলা জুড়েই চলছে অবাধে ফসলি জমিতে পুকুর খনন, শেষ হয়ে যাচ্ছে ফসলি জমি

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের স্থান হবে জেলখানা :ঝিনাইদহের পুলিশ সুপার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি