crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩১, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

আজ (বুধবার) সকালে সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত শিশু আম্বিয়াকে দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান।

এ সময় তিনি আম্বিয়ার বাবা-মাকে বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় এ শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। আপনাদের চিন্তার কোন কারণ নেই। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হলে আপনারা বাড়ি যাবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বাচ্চার সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।’

শিশু আম্বিয়ার(৪মাস) অস্ত্রোপাচার ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য সচিব হাসপাতালের পরিচালক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গতকাল(মঙ্গলবার) সকালে রাজধানীর শিশু হাসপাতালে আম্বিয়ার অ’স্ত্রোপাচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অ’স্ত্রোপাচার সফল হয়েছে এবং চিকিৎসা শেষে শিশুটি স্বাভাবিক শিশুর মতই বেড়ে উঠবে।

২১ আগস্ট ২০২২ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা আজিজুল হকের মেয়ে আম্বিয়ার বিষয়ে একটি সংবাদ সমাজকল্যাণ সচিবের নজরে আসে। তিনি সংবাদটি দেখে তাৎক্ষণিক শিশুটির পরিবারের খোঁজ নেন এবংশিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন । সচিবের নির্দেশনায় শিশুটিকে গত ২৭ আগস্ট (শনিবার) রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বোদায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

জামালপুরে করোনায় মৃত লাশের পাশে নেই কোন স্বজন

শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

সারের কৃ’ত্রিম সংক’ট রোধে তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষিসচিবের

সারের কৃ’ত্রিম সংক’ট রোধে তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষিসচিবের

বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

রংপুরে বাইক চুরির সময় গণপিটুনির শিকার যুবককে পুলিশে সোপর্দ

বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিলো ভারত

আটোয়ারীতে সরকারি সাহায্য না পাওয়ায় পেটের দায়ে ভিক্ষা করছে বৃদ্ধা নিরলা বালার

মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে কঠোর আইনগত ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলো পঞ্চগড় জেলা আওয়ামীলীগ