crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবির আহমেদ খান রুজেল মা’রা গেছেন।

রোববার (১৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃ’ত্যু হয়।

সূত্র জানায়, কেন্দুয়ার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণে যান নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল।

এসময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সাথে আবির আহমেদ খান রুজেলও যান। মোজাফরপুর ও কান্দিউড়া ইউনিয়নে বিতরণ শেষে নওপাড়া ইউনিয়নে বিতরণকালে রুজেল স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শোকের ছায়া বইছে। পরিবারে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও মেয়র আসাদুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস”এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস”এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

পুঠিয়ায় কলাবাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

পঞ্চগড়ে নাতনিকে পুকুর থেকে উদ্ধার করতে গিয়ে এবং বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

গাইবান্ধার মহিমাগঞ্জ ইউপি’ র উপ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত

গাইবান্ধার মহিমাগঞ্জ ইউপি’ র উপ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজকে অভ্যর্থনা

২৪ ঘন্টায় জামালপুরে করোনা ভাইরাসে আরও ৪জন আক্রান্ত নিয়ে মোট শনাক্ত ২৪০

পুলিশ জনগণের সেবক : প্রধানমন্ত্রী

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেলসহ আটক ৪

দেশের ২৫ পৌরসভায় নির্বাচন ২৮ ডিসেম্বর