crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১০, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা  জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটসহ একাধিক সংগঠন।

সোমবার সকাল ১০টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। সারা দেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা এখনও সেখানে যোগ দিচ্ছেন।

অবস্থান কর্মসূচিতে থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর্ দাবি করছেন তারা পূর্ণাঙ্গ ঈদ বোনাস, চিকিৎসাভাতা, বাড়ি ভাড়া ও বদলিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

এর আগে গত ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বরের মধ্যে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের দাবি জানিয়েছিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ।

সেই সময়ে ঘোষণা দেওয়া হয়েছিল, সরকারীকরণের দাবি মানা না হলে ১০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।তারই পদক্ষেপ হিসেবে সোমবার এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহ্বায়ক মাঈন উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি তালুকদার আব্দুল মান্নাফ, মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স, নির্বাহী মহাসচিব অরুপ সাহা, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের সভাপতি আবু তালেব সোহাগ, বাংলাদেশ শিক্ষক সমাজের আহ্বায়ক বেনী মাধব দেবনাথ, সদস্য সচিব দীদার হোসেন প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

নাসিরনগরে ১১৭টি ওয়ার্ডে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

হোমনায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

হোমনায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ : প্রধান বিচারপতি

হোমনায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

পুলিশের শীর্ষ ছয় পদে রদবদল

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

ডোমারে আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের সংবর্ধনা ও পাঠ সমাপনি অনুষ্ঠিত

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন সেলিমা আহমাদ এমপি

মধুপুরে গৃহহীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন