crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ : প্রধান বিচারপতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ


প্রধান বিচারপতি হাজ সান ফয়েজ সিদ্দিকী। ফাইল ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক>>
নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগে দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না। দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ।

তিনি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে।

রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্ট বারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এ সময় তিনি মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন ।

নবনিযুক্ত বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এদিন সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের প্রধান বিচারপতির ১নং বিচার কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল লিখিত বক্তব্য পাঠ করে সংবর্ধনা দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনাভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন আই, এইচ, সেবা প্রতিষ্ঠান

হোমনায় হাসপাতালের ছাদের পলেস্তরা খসে পড়ে ২ রোগী আহত,বড় ধরনের দুর্ঘটনার আ-শ-ঙ্কা

পঞ্চগড়ে আমার মা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

হোমনায় সাংবাদিকদের সঙ্গে এএসপি’র (সার্কেল) মতবিনিময়

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

ডোমারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কৃমিনাশক ওষুধ সেবনে ১৩টি ভেড়ার মৃত্যু!

শোকসংবাদ