crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী ২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কমান্ডার এম অলিউল্লাহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও উপ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমদ এমপি বলেন, দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এক একটি চন্দ্র। আজ কৃতী শিক্ষার্থীদের উপস্থিতি পুরো উপজেলাকে আলোকিত করেছে। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, টাকার অভাবে যারা পড়াশোনা করতে পারছেন না- বিদ্যালয়ের এমন দরিদ্র ছাত্র-ছাত্রীদের বছরের বেতন পরিশোধ করে তাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার সহযোগিতায় উপস্থিত ধনাঢ্য ব্যক্তিদের অবদান রাখার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য ক্যান্টিন স্থাপনের কথাও বলেন। সংসদসদস্য সেলিম আহমদ বিদ্যালয়কে জাতীয়করণের জন্য শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডিএমপি’র ( ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম, অধ্যাপক ড. মনিরুজ্জামান সরকার, উপসচিব এসএম নজরুল ইসলাম, প্রকৌশলী মকবুল হোসেন, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মো. জাহিদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের উত্তরীয় পরানোসহ সম্মাননা প্রদান এবং বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পরে র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দির এম.এ জলিল হাই স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দাউদকান্দির এম.এ জলিল হাই স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাসিরনগরে ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের একযুগ পূর্তিতে স্মরণিকার মোড়ক উন্মোচন  ও শীতবস্ত্র বিতরণ

রংপুরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু

একদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

প্রশান্ত মহাসাগরের গভীরে ৫ হাজারেরও বেশি নতুন প্রজাতির জীবের সন্ধান

পুঠিয়ার ঝলমলিয়া হাটে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

দেশে করোনায় আরও ৫৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০৮৭

তালায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেণ্টভূক্ত আসামী গ্রেফতার

খন্দকার গোলাম মোস্তফা বাটুল বেঁচে থাকবে তার কর্মে ও আদর্শে