crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের একযুগ পূর্তিতে স্মরণিকার মোড়ক উন্মোচন  ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৭, ২০২২ ৮:২২ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা>>

নাসিরনগরে ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের একযুগ পূর্তিতে স্মরণিকার মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং “তারুণ্যের একযুগ”নামক স্মরনিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

“ইসলামিক ও সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য” শ্লোগানকে সামনে রেখে জেঠাগ্রাম পূর্বপাড়ায় ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,সংগঠনের উপদেষ্টা হুমায়ুন রেজা চৌধুরী,জাহাঙ্গীর রেজা চৌধুরী,মোস্তাক আহমেদ চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্লাবন। সংগঠনের সাবেক সভাপতি অহিদুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কাওছার আহমেদ,লোকমান আহমেদ,এস এম শহীদুল্লাহ,মাওলানা মমিনুল হক ওসমানী,রিয়াজুল করিম চৌধুরী বকুল,রিপন খান, ইউপি সদস্য সায়েদা বেগম,সাবেক ইউপি সদস্য নার্গিছ আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন ,তরুণ যুবকদের দিকে তাকিয়ে আছে এই বিশ্ব। তরুণ যুবকরা এগিয়ে আসলে সবকিছুই সম্ভব। সত্য ও ন্যায়ের পথে অবশ্যই তরুণ-যুবকদের ভূমিকা প্রশংসনীয়। অতিথিবৃন্দ ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফখরে বাঙ্গাল(র.)তরুণ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই ঘরে উঠে পানি!

চকরিয়ায় দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় স্থাপনা নির্মাণে বাধা, ভাংচুর ও হুমকি প্রদানের অভিযোগ

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

করোনায় সারা দেশে ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬৭

চকরিয়ায় পাঁচ ভাই নি’হতের ঘটনায় থানায় মামলা

চকরিয়ায় পাঁচ ভাই নি’হতের ঘটনায় থানায় মামলা

কোটচাঁদপুরে কমিউনিটি মেডিকেল অফিসার দিচ্ছেন চোখের চিকিৎসা, করছেন চোখের অপরেশন!

সিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান সালেহ মোহাম্মদ তানভীর

হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

উপজেলা পরিবার- পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে জনস্বার্থে সরকারি কাজে বাধা প্রদান, পৌর মেয়রের থানায় অভিযোগ

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত