crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সৈয়দপুরে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শাশুড়ি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী>>
নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহের জেরে মুক্তা বেগম(২৫)নামে এক গৃহবধূকে স্বামী কর্তৃক ‘পিটিয়ে হত্যার’ অভিযোগে স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।বুধবার(১৭  নভেম্বর)সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়ার আবাসনের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।এ ঘটনায় পুলিশ ‘মরদেহ’ উদ্ধার করে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী শহিদুল ইসলাম(২৮) ও নিহতের শাশুড়ি তহুরা বেগম (৪৮)কে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে পারিবারিক সমস্যা নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিলো।তারই এক পর্যায়ে ঘটনার দিন বুধবার সকালে ভ্যান চালক স্বামী শহিদুল ইসলাম তার স্ত্রী এক সন্তানের জননী মুক্তা বেগমকে ‘প্রহার’ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনের সহায়তায় প্রতিবেশীরা দ্রুত সৈয়দপুর সরকারি হাসপাতালে নেয়। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুক্তা বেগম সুস্থ বোধ করলে পরিবারের লোকজন পুনরায় বাড়িতে নিয়ে আসে। এরপর সকাল ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান,খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ‘লাশ’ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।‘লাশের’ শরীরে ‘আঘাতের’ চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৎ মাকে মা*রধর ও প্রা*ণনাশের হুমকি দিল ছেলে ও দেবর

ঝিনাইদহে সিও সংস্থার মাদক বিরোধী মতবিনিময় সভা

হোমনা পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

রংপুরে পুলিশ ভ্যান থেকে হাতকড়াসহ পালিয়ে গেল আসামি শাহ্‌ পরান

চকরিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে এক্সকেভেটর জব্দ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিসে এমপি জালাল উদ্দিনকে শুভেচ্ছা

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

স্মৃতি হারানো যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল বেলপুকুর থানা

পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত