crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বাঁশঝাড় থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৪, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জের এক নিভৃত পল্লীর বাঁশঝাড় থেকে আয়মনা বেগম (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সজিনা গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বরকতপুর ডাঙ্গাপাড়া এলাকার আবেদ আলীর মেয়ে আয়মনা বেগম ঈদের আগে একই এলাকায় তার নানীর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে একটি সজিনা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাঁটু গাড়া অবস্থায় একটি সজিনা গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এলাকাবাসীর অভিযোগ, নিহত আয়মনা বেগমের ঝুলন্ত লাশের পাশে তার মোবাইল ফোন ও একটি ওড়না পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। মুখ দিয়ে রক্ত পড়ার চিহ্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত ই রাব্বান।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, আয়মনার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। এটি হত্যা না আত্মহত্যা তা জানতে লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে গরীব কৃষকের ২বিঘা জমির ধান কেটে দিল এমপি আনারসহ শিক্ষকরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কয়রায় ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডোমারে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার ছাত্র ব*লাৎকারের শিকার, অভিযুক্ত পলাতক

অর্থ আত্মসাৎ, অধ্যক্ষ হুমায়ুন কবিরকে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

ডোমারে কমিউনিটির উন্নয়ন বিষয়ক কর্মশালা

হোমনায় প্রশাসনের শারীরিক দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রয়ের জন্য খোলা জায়গা পরিদর্শন

বিরূপ আবহাওয়াতেও স্বাস্হ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় জামালপুর সদরের এসিল্যাণ্ড