crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে পিডিবি’র গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৮, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):

গৌরীপুরে বিদ্যুতের সার্ভিস লাইনের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। (১৮ জুলাই) রবিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার বোকাইনগর ইউনিয়নে দারিয়াপুর গ্রামের মোঃ হৃদয় মিয়ার ছেলে ইয়াসিন দুপুর ১টায় বাড়ীর সামনে রাস্তায় উঠলে বিদ্যুতের সার্ভিস লাইনের ছেঁড়া তারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এলাকাবাসী দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ হাবিব জানান, বিদ্যুতের তার গাছ থেকে ঝুলে পড়ার ঘটনাটি প্রায় দুই মাস আগে মুঠোফোনে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষকে অবগত করেছিলেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এ বিদ্যুৎ লাইনের সংস্কার করা হয়নি। তাই শিশু ইয়াসিনের মৃত্যুর দায় পিডিবি কর্তৃপক্ষের উপর বর্তায় বলে মনে করেন তিনি।

গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. বিল্লাল হোসেন জানান, গৌরীপুরে গাছের সাথে অসংখ্য বিদ্যুৎ তার লাগানো আছে। বর্তমানে পিডিবির উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। ঈদের পর লাইনগুলো মেরামত করা হবে।

এ দিকে এলাকাবাসী আবাসিক প্রকৌশলীর বিচার দাবিতে মিছিল করে লাশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাই নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়ঘাটে ২৯টি পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদানের চেক বিতরণ

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

থার্টি ফার্স্ট নাইট ও খ্রিস্টীয় নববর্ষ-২০২২ উপলক্ষে কেএমপি’র ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ডিমলা প্রেসক্লাবের সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক সহিদুল পুনঃনির্বাচিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

ভূমিসেবা কার্যক্রম বিনিয়োগবান্ধব করা হচ্ছে – ভূমিমন্ত্রী

ভূমিসেবা কার্যক্রম বিনিয়োগবান্ধব করা হচ্ছে – ভূমিমন্ত্রী

কেএমপি’র অভিযানে চো’রাইমালসহ ১৩ চো’র গ্রে’ফতার

ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে ব্র্যাক ( ইউপিজি) কর্মসূচির আয়োজনে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ