crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১৫৩, নতুন শনাক্ত ৮৬৬১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৪, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> সারাদেশে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫  হাজার ৬৫ জন।

সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

এ নিয়ে দেশে টানা ৮ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে শনিবার করোনায় প্রাণ হারান ১৩৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৫১ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় পিতার হাতে শিশু পুত্র ‘খুন’

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ময়মনসিংহ নগরীর যা’নজট নিরসনে ১২ সিদ্ধান্ত

ময়মনসিংহ নগরীর যা’নজট নিরসনে ১২ সিদ্ধান্ত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯

রংপুরে রাস্তায় ফেলে যুবককে পেটানোর ঘটনায় আটক-৩

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উপকূল ফাউন্ডেশনের পক্ষ থেকে ভোলায় উপকূল দিবস পালিত

হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ মাদক কারবারি গ্রেফতার