crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩ জন, করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, আক্রান্তের হার ৬৪ ভাগ!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৯, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১’শ ৪৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২’শ ২৬ জনে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগী। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচেছ। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

এদিকে ঝিনাইদহে চলমান লকডাউনের ৮ম দিনে চলছে ঢিলেঢালা ভাবে। স্থানীয় হাট-বাজার, চায়ের দোকানে ভিড় করছে মানুষ। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে ইজিবাইক, নসিমনসহ যানবাহন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

ডিমলায় ঝরেপরা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে অবহিতকরণ ও সংলাপ

ডিমলায় ঝরেপরা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে অবহিতকরণ ও সংলাপ

পঞ্চগড়ে ক্ষতিগ্রস্ত ব্রিজ পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

রংপুরে দুযোর্গ সহনীয় ঘর নির্মাণে অনিয়ম, বাস্তবায়নে নামমাত্র কমিটি

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ঝিনাইদহে বাড়ছে হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম, এবার ভুল চিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ফজিলা খাতুন

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬

ভিডিও ভাইরালের পর ওএসডি হলেন শরীয়তপুরের ডিসি

জামালপুরের মেলান্দহে মাতৃত্বকালীন ভাতার জন্য ঘুষ নিয়ে এক ইউপি সদস্য গ্রেফতার