crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে একটি মানুষকেও অপছন্দ করার সুযোগ দেননি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ

                           হোমনা-মেঘনা সার্কেল এএসপি মো. ফজলুল করিমের বিদায় সংবর্ধনায়
                         –  সেলিমা আহমাদ এমপি
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লা-২, হোমনা-তিতাসের সংসদসদস্য সেলিমা আহমাদ  পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিমের পদোন্নতি ও বিদায়জনিত সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, ‘কর্তব্যনিষ্ঠা, দক্ষতা, বিচক্ষণতা দিয়ে হোমনা ও মেঘনাবাসীর জন্য অসমান্য অবদান রেখেছেন এই পুলিশ কর্মকর্তা।একজন পুলিশ অফিসার হিসেবে তিনি তার দায়িত্বপালনকালে একটি মানুষকেও অপছন্দ করার সুযোগ দেননি। আইন-শৃঙ্খলাা পরিস্থিতির উন্নয়নে তিনি অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে তার দায়িত্ব পালন করেছেন। কোনো কাজের কারণে তাকে অপবাদ দেবারও সুযোগ তৈরি করে দেননি। করোনাকালে তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন। একেবারে তৃণমূল পর্যায়ের মানুষও তাকে অত্যন্ত ভালোবেসেছেন।’
আজ শুক্রবার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়ার এএসপি মো. ফজলুল করিমের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে বদলীজনিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সেলিমা আহমাদ এমপি তার (মো. ফজলুল করিমের) চাকুরিজীবনে উত্তরোত্তর সাফল্য ও পারিবারিক সুখ শান্তি, সমৃদ্ধি কামনা করেন।
পুলিশ কর্মকর্তার বিদায় সংবর্ধনা উপলক্ষে হোমনা থানার উদ্যোগে থানা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুব খন্দকার, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, স্বোচ্ছাসেবক লীগের সাধালণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, এস আই সেকান্দর মোল্লা, সাংবাদিক ও পুলিশ সদস্য নাহিদা আক্তার প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি মো. ফজলুল করিম তার মেধা, সততা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে হোমনা-মেঘনার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আপন করে নিয়েছিলেন হোমনা-মেঘনার মাটি ও মানুষকে। তিনি ছিলেন একজন মেধাবী ,বিনয়ী ও বন্ধুবৎসল কর্মকর্তা। তিনি ছিলেন সাধারণ মানুষের ভরসাস্থল। অসংখ্য নিরীহ মানুষ তার শরণাপন্ন হয়ে ন্যায়বিচার পেয়েছেন। দিনে-রাতে যেকোনো সময় তার সঙ্গে অবাধে যে কেউ কথা বলতে পেরেছে কিন্তু তিনি কখনও বিরক্ত বোধ না করে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। গত বছর মার্চ মাস থেকে সারাদেশে যখন করোনাভাইরাসের পাদুর্ভাব দেখা দেয় ঠিক তখনও এই মানুষটি নিজ জীবনের ঝুঁকি নিয়ে হোমনা-মেঘনার মানুষকে নিরাপদে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। শুধু তাই নয়, করোনাকালে নিজ বেতনের টাকা দিয়ে হোমনা -মেঘনার কর্মহীন ও অসহায় মানুষদেরকে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এভাবে তিনি হোমনা -মেঘনায় একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। এছাড়া কুমিল্লা-২ (হোমনা-তিতাসের) সংসদসদস্য সেলিমা আহমাদ এমপি’র সার্বিক দিক নির্দেশনায় হোমনা-মেঘনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
প্রসঙ্গত, মো. ফজলুল করিম বিসিএস ৩৩ ফোরামের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০১৪ ইং সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এসি ফোর্স, এসি আরও, এসি এস্টেট, এসি সাপ্লাই, এসি পূর্ব, এসি ডিবি হিসেবে ২০১৯ ইং সালের মে মাসের ১২ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৯ ইং সালের ১৮ মে হোমনা-মেঘনা সার্কেল এএসপি হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০২১ ইং সালের ২ মে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ১ এপিবিএন উত্তরা, ঢাকায় পদায়ন হন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নিহত

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশপুর সীমান্তে থামছে না অবৈধ পারাপার, নারী ও শিশুসহ আটক-১০

রাজধানীর মোহাম্মদপুর থেকে গুঁড়া মশলার প্যাকেটে হেরোইনসহ এক নারী ও ডেমরা থেকে পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার

সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর- এর মহান বিজয় দিবস উদযাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল

চাটমোহরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

হোমনায় মাদক সেবনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

নীলফামারীতে মেয়র,চিকিৎসক,অতিরিক্ত পুলিশ সুপার, কৃষি কর্মকর্তাসহ হোম কোয়ারেন্টাইনে ১৮৬জন