crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ
হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>

কুমিল্লার হোমনায় বিদ্যুতস্পৃষ্টে চার বছরের এক শিশু নিহত এবং দুই জন আহত হয়েছে। নিহত শিশু গোপাল সরকার (৪) পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের প্রবাসী সুজন সরকারের ছেলে। আহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামের সাইজুদ্দিন মিয়ার স্ত্রী শান্তি বেগম (৪০) এবং কলাগাছিয়া গ্রামের হাজিল মিয়ার ছেলে বাবু (২৫)। গতকাল মঙ্গলবার বেলা এগারোটা এবং বারোটার দিকে নিজ নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত শিশুর চাচা জানান, শিশু গোপাল সরকার বাড়ির সবার অজান্তে খাটিয়ায় বালিশের ওপর বালিশ দিয়ে তার ওপর উঠে দেয়ালের সুইচ বোর্ডে সুইচ টিপতে গেলে সকেটের ভেতর আঙ্গুল ঢুকে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তার গোঙানির শব্দ পেয়ে স্বজনরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুটি বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। বিদ্যুতায়িত হয়ে শিশুটির হাতের আঙ্গুল পুড়ে গেছে। বাকী দুইজন যার যার বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে শান্তি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে মিষ্টির বাক্সের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সং*ঘর্ষ, নিহত-১

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৯০টি ভূমিহীন পরিবার

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধাবী আরাফাতকে ইউ‌এন‌ও’র শুভেচ্ছা

নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

লালমনিরহাটের আদিতমারীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজার তদারকিতে নেই কোনো গতি!

চৌগাছায় শিশু ধর্ষণকারী গ্রেফতার

পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনসার সদস্যের মৃ’ত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!