crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লালমনিরহাটের,আদিতমারীর হাট-বাজারে, স্বাস্থ্যবিধির বালাই নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৮, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
লালমনিরহাটের,আদিতমারীর হাট-বাজারে, স্বাস্থ্যবিধির বালাই নেই

 

মোঃআনোয়ারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীর প্রায় অধিকাংশ হাট-বাজারের ক্রেতা -বিক্রেতা মানছেনা, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব। এমনকি তাদের মুখে নেই মাস্ক। মনে হয় যেন ভুলেই গেছে  করোনা সংক্রমণের কথা। এ পরিস্থিতিতে, দিন- দিন বেড়েই চলছে করোনা সংক্রমণের আশঙ্কা।

গতকাল আদিতমারী উপজেলার, ভেলাবাড়ী ও দূর্গাপুর ইউনিয়নের, শটি বাড়ী সানকারচওড়া ও, তালুকদুলালী বাজারে গিয়ে দেখা যায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের প্রচন্ড ভীড়। সামাজিক দূরত্বের কোন বালাই নেই।  অনেকেরই মুখে নেই মাস্ক। হাতেগোনা মাত্র দু-এক জনের মুখে মাস্ক থাকলেও তা আবার নামিয়ে রাখছে গলায়।হাট কমিটির পক্ষ থেকে তেমন কোন সচেতনামূলক প্রচারণা দেখা যায়নি।বাজারগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা নেই। বাজারের কোথাও নেই স্যানিটাইজারের ব্যবহার।

মাস্ক না পরার বিষয় জানতে চাইলে, কয়েক জন পকেট থেকে তড়িঘড়ি করে,মাস্ক বের করেন।যে কেউ দেখে ভাববে এখানে করোনা ভাইরাসের কোন বালাই নেই।

হাটে  আসাবারঘড়ি গ্রামের মোঃনূরুলইসলাম মিয়া তার মুখে মাস্ক না থাকার বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, পকেটে মাস্ক আছে , আল্লাহর রহমতে আমাদের কিছুই হবেনা।

হাটে আসা  কুদ্দুছ আলী বলেন, সাপ্তাহিক বাজার না করলে পরিবার নিয়ে খামু কী? চলমু কেমনে?আমাদের তো আর চাকরির জমানো টাকা নেই যে, এক মাসের বাজার একবারে করবো।

আলু বিক্রি করেতে আসা জব্বার মিয়া জানান,যদিও এই ভয়ানক পরিস্থিতিতে হাট বাজারে আসা এবং জনসমাগমে চলাফেরা নিষেধ। তবুও শত বাধা- নিষেধ বিপদ আপদের মধ্যে ও আসতে হচ্ছে টাকা পয়সার প্রয়োজন বলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি ব্যতিক্রম ঘটে তাহলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

শিক্ষার মানোন্নয়ন, জনস্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

নাগরপুর জাতীয় শ্রমিকলীগ সহবতপুর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২১পিস ইয়াবাসহ আটক ১

সরিষাবাড়ীতে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অ’গ্নিকাণ্ডে শতকোটি টাকার ক্ষ’য়ক্ষতি

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত