crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

২৫ এপ্রিল থেকে শপিং মল–দোকানপাট খোলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক : শপিংমল ও দোকানপাট আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে সারা দেশে খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। এ বিষয়ে আজ শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে। করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয় গতকাল বৃহস্পতিবার থেকে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এটি চলবে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহণ চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ-সংক্রান্ত অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। প্রথমে ব্যাংক বন্ধের ঘোষণা দিলেও পরে তা আবার খোলার সিদ্ধান্ত হয়। আর শিল্পকারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় চালু আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা: দেশে একদিনে মৃত্যু ৪৬, আক্রান্ত ৩৪৭১

সরিষাবাড়ীতে মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদকারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রায় ১ বছর পর ফের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী

ইংরজিতে ভালো করতে হলে এ বইটিই আপনার প্রয়োজন

স্বাস্থ্যবিধি না মানায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার জোবায়ের হোসেন লিখনকে জরিমানা

শৈলকুপার ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শেরপুরের মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী