crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দিলেন হোমনার ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০১৯ ৫:০৫ অপরাহ্ণ


মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>

কুমিল্লার হোমনায় আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দিয়েছেন হোমনার ইউএনও আজগর আলী। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে উপজেলা মানবিক সহায়তা তহবিল থেকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করেন।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) নাহিদ আহাম্মেদ জাকির, ইউপি চেয়ারম্যান শাহ জাহান মোল্লা, মুক্তিযোদ্ধা হানিফ মেম্বার,ইউপি সদস্য ছিদ্দিকুর রহমানসহ এলাকার গন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৭ মার্চ বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের দক্ষিণ মনিপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মেঃ রফিকুল ইসলাম ওরফে রেনু মিয়ার বাড়ির দুইটি বসত ঘর, নগদ ১ লাখ টাকা ও ৫ ভড়ি স্বর্ণ, ১ টি ফ্রিজ, ৩টি খাট,২টি শোকেসসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম ওরফে রেনু মিয়া ইউএনও’র মানবিক সহায়তা পেয়ে বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত। কারণ ইউএনও স্যার আমার বাড়িতে এসেছেন এবং আমাকে মানবিক সাহায্য দিয়েছেন।এটাই আমার বড় পাওয়া। আমি ইউএনও স্যারের নিকট কৃতজ্ঞ।

ইউএনও আজগর আলী বলেন, অগ্নিকাণ্ডেরে ঘটনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানার পর মানবিক কারণে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা মানবিক সহায়তা তহবিল থেকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে আরো সাহায্য পায় আমার তরফ থেকে সেই চেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোমনায় যোগদানের পর ভিক্ষুক মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে মানবিক সহায়তা প্রদান করাসহ একাধিক অসহায় মানুষকে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বসতঘর ভা’ঙচুর-লু’টপাট

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু চুরির সময় হাতেনাতে আটক নারী, থানায় সোপর্দ

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু চুরির সময় হাতেনাতে আটক নারী, থানায় সোপর্দ

ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ

নীলফামারীতে গর্ভধারিনী মাকে হত্যাকারী ছেলে চার বছর পর গ্রে’ফতার

নীলফামারীতে গর্ভধারিনী মাকে হত্যাকারী ছেলে চার বছর পর গ্রে’ফতার

সাইবার নিরাপত্তা আইন নিয়ে অ্যামনেস্টি ইণ্টারন্যাশনালের প্রতিক্রিয়া

দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস

লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা, পাষণ্ড ছেলে আটক

নেত্রকোনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পি’টিয়ে হ’ত্যার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির শঙ্কা দূর হলো সুজন মিয়ার