crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেবীগঞ্জে বাঁশঝাড় থেকে  গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাহানারা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জাহানারা বেগম টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয়রা জানান, জাহানারা বেগম দুই সন্তানের জননী। তার স্বামী ঢাকার দামসা এলাকায় দিনমজুরের কাজ করে। সে স্বামীর বাড়িতে  দুই দেবর ও দুই ছেলেকে নিয়ে থাকতেন। রবিবার রাতে ওই গৃহবধু তার দুই ছেলেকে রাতের খাবার খাওয়ানোর পর  বাড়ি থেকে বের হয়ে যায় । রাতভর জাহানারা বেগমকে খুঁজাখুজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে কৃষি কাজের শ্রমিকরা ওই এলাকায় মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় বাঁশঝাড়ে ঝুলন্ত ওই গৃহবধূর লাশ । পরে পুলিশকে খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের পিতা হাসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় হে’রোইনসহ ইউপি সদস্য আ’টক

পুঠিয়ায় হে’রোইনসহ ইউপি সদস্য আ’টক

চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

সারা দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৯

দাউদকান্দিতে সাবেক মন্ত্রী রশীদ ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী পালিত

রংপুরে রাস্তায় আলু ঢেলে  চাষিদের প্রতিবাদ

রংপুরে রাস্তায় আলু ঢেলে চাষিদের প্রতিবাদ

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণসহ ৬ দফা দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির স্মারকলিপি পেশ

জামালপুর সদরের এমপি’র আম বাগানে ব্যবহৃত গরীবের সোলার অপসারণ !

জামালপুর সদরের এমপি’র আম বাগানে ব্যবহৃত গরীবের সোলার অপসারণ !

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

রংপুর ও গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জা’লিয়াতির অভিযোগে আটক ৫৪

জলঢাকায় ১০কেজি গাঁজা ও ১টি কারসহ আটক ১