crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৬, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী ধর্ষণ মামলার আসামি রাজ আক্তার (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-৬)। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের জোহান ড্রিম ভ্যালি পার্ক এলাকা থেকে র‌্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজ ওই গ্রামের মৃত-শমসের মন্ডলের ছেলে।

সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মোঃ কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই ব্যক্তিকে হরিণাকুন্ডু থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নিজ বাড়িতে ওই নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত ১৪ জানুয়ারি ভুক্তভোগী নারী গ্রেপ্তার ওই ব্যক্তিকে আসামি করে আদালতে একটি ধর্ষণ মামলা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৯৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২৮০

ময়মনসিংহে বন্যাদুর্গত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

ইসলামপুর উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে ৩ বছর পর প্রতিবন্ধী ভাতা পেতে যাচ্ছে খুকি

সরিষাবাড়ীতে জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬

পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ডোমার-ডিমলা এলাকায় ৪হাজার অসহায় মানুষকে সহায়তা দিলেন কেন্দ্রীয় নেত্রী সুমি

কুলিয়ারচরে আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক

কুলিয়ারচরে আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক

জামালপুর সদর ইউএনও ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

ঝিনাইদহ কেয়ার হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু নিয়ে চলছে তোলপাড়!