crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক >> প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরীক্ষা না নেয়ার বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণীর সব পরীক্ষা তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের অন্যতম কারণ হচ্ছে পরীক্ষার চাপ যেন শিশুর স্বাভাবিক বিকাশে বাধা হতে না পারে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, শিশুর ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে ফিনল্যান্ডসহ উন্নত বিশ্বের আদলে শিক্ষাব্যবস্থা সাজানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকে এ নির্দেশনা কার্যকর করার চিন্তা করা হচ্ছে।

এর আগে গত ১৩ মার্চ প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুকে পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি এটুকুই বলব, কোনোমতেই যেন কোমলমতি শিশুকে কোনো অতিরিক্ত চাপ না দেয়া হয়। তা হলেই দেখবেন তারা ভেতরে একটা আলাদা শক্তি পাবে।

আর তাদের শিক্ষার ভিতটা শক্তভাবে তৈরী হবে। কোমলমতি বয়সে লেখাপড়ার কঠোর শৃঙ্খলে আবদ্ধ করাকে তিনি ‘একধরনের মানসিক অত্যাচার’ বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, শিশু প্রথমে স্কুলে যাবে এবং হাসি-খেলার মধ্য দিয়ে লেখাপড়া করবে। তারা তো আগে থেকেই পড়ে আসবে না, পড়ালেখা শিখতেই তো সে স্কুলে যাবে।

প্রধানমন্ত্রী শিশুর পাঠদান সম্পর্কে নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, পৃথিবীর অনেক দেশেই ৭ বছরের আগে শিশুকে স্কুলে পাঠায় না। আমাদের দেশে অনেক ছোটবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়। কিন্তু তারা যেন হাসতে, খেলতে, মজা করতে করতে পড়াশোনাটাকে নিজের মতো করে করতে পারে, সেই ব্যবস্থাটাই করা উচিত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ওই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণশিক্ষা সচিবকে আগামী বছর থেকে প্রাথমিক স্তরের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব পরীক্ষা তুলে দেয়ার নির্দেশ দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাথা গোঁজার ঠাঁই পেলেন নাসিরনগরের ৯১ টি গৃহহীন পরিবার

কেটে গেছে গ্রেড জটিলতা, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

হোমনায় মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মুন্সি পরিবারের রাশিদা আক্তার

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার

বাজিতপুরে মাইকে ঘোষণা দিয়ে দু’গ্রামের লোকজনের মধ্যে ‘রক্তক্ষয়ী’ ‘সংঘর্ষে’ ‘নিহত’ ১, ‘আহত’ শতাধিক

পবিত্র মাহে রমজান উপলক্ষে চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশ-ভারতের মধ্যে ৩ সমঝোতা স্মারক স্বাক্ষর

ইবির সাবেক ছাত্রী তিন্নির মৃত্যু: মামলার প্রধান আসামি জামিরুল ইসলামের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মহেশপুরে কিশোরকে কুপিয়ে জখম করল হোটেল মালিকের ছেলে

জুয়া-মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নয়