crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

‘এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে না’: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৫, ২০২১ ৯:২১ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ  এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছর সংক্ষিপ্ত সিলেবাসে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছর সংক্ষিপ্ত সিলেবাসে হবে।  ২০২১ সালে যারা পরীক্ষার্থীদের আছে তাদের অটোপাস দেওয়া সম্ভব নয়।

দীপু মনি বলেন, এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এর ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চার মাস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন, এই ক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

শিক্ষামন্ত্রী বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং আপনাদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

মন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু তখন করোনা সংক্রমণের হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা চিন্তা করে অটোপাসের চিন্তা করেছে।

কিন্তু ২০২১ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সুতরাং তাদের অটোপাস দেওয়া সম্ভব নয়। সংক্রমণের হারও আস্তে আস্তে কমে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশীদ। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাংচুর, মহিলাসহ আহত- ৪

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহবতপুর ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাসিরনগরে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে কেতকীবাড়ি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

সাদুল্লাপুরে মহামারী করোনাভাইরাসের চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ গ্রেফতার

৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস