crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তারুণ্য ৭১ আয়োজিত স্বাধীনতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২২, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য ৭১” আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২জানুয়ারি) বিকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশিস্ট সমাজ সেবক সালাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সমাজ সেবক রাসেল ইসলাম সোহাগ, মেরিনা বেগম, তারুণ্য ৭১ সংগঠনের সভাপতি আরাফাত সিদ্দিকী সুজন, সাধারণ সম্পাদক সিফাত হোসেন অর্পণ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে চিলাহাটি মাঠ একাদশ বনাম ডিমলা রামডাঙ্গা টাইগার ক্রীড়া সংঘের লড়াইয়ে ৩ – ০ গোলে চিলাহাটি মাঠ একাদশ বিজয়ী হয়। উক্ত টুর্ণামেন্টে ৮টি টিম অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য ৭১” ২০২০ সালে ১৮ ডিসেম্বর আত্ম প্রকাশ করে। সেই থেকে মাস্ক বিতরণ, করোনা মোকাবেলায় লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নৈশ প্রহরী, ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মানুষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্বাস্থ্যবিধি না মানায় জামালপুরে ১৫দিনে ১৯৯জনকে জরিমানা

শৈলকুপায় অগ্নিকাণ্ডে তিনটি গরু পুড়ে ছাই, দুই লক্ষাধিক টাকার ক্ষতি

ডোমারে ল্যাম্বের প্রকল্প সমাপনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিমলায় গুচ্ছগ্রামের নির্ধারিত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি

হোমনায় ফার্মেসীতে কর্মরত ৫ জন করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

নেত্রকোনায় বিচারপতির বাড়িতে গাছের চারা রোপণ করেন কৃষক নেতা

যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

ঝিনাইদহে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

উত্তরাঞ্চলে তামাক গিলে নিচ্ছে ফসলের ক্ষেত