crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৮, ২০১৯ ৪:৩২ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>> বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই ডা. রাজন কর্মকারের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার সন্ধ্যার পর রাজনের মামা সুজন কর্মকার রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন।

সুজন কর্মকার জানান, রাজনের মৃত্যুকে আমরা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে রাজি নই। তাই আমরা তার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত চাই।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, মৃত রাজন কর্মকারের মামা সুজন কর্মকার বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা তার অভিযোগ গ্রহণ করেছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ডা. রাজন কর্মকার মারা গেছেন বলে তার মাকে জানান রাজনের স্ত্রী ডা. কৃষ্ণাকাবেরী মজুমদার। বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজনের।
তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসকরা জানান, তিনি বেঁচে নেই।

প্রসঙ্গত, ডা. কৃষ্ণাকাবেরী মজুমদারও বিএসএমএমইউ- এর সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরের নতুন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় উকিল সরকার নামে বৃদ্ধা নিহত

আড়াইহাজারে মাকে বেঁ’ধে মেয়েকে গ’ণধর্ষণ

রংপুরে ৫ টন পলিথিন জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

জামালপুরে যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বো’দায় মোটরসাইকেল-ট্রাক্টরের সং’ঘর্ষে নি’হত ২

বো’দায় মোটরসাইকেল-ট্রাক্টরের সং’ঘর্ষে নি’হত ২

হোমনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

তিতাসের কৃতী সন্তান মিঠু ঢাকা মহানগর (উঃ)ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত