crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে সড়ক উন্নয়নে ভূমি অধিগ্রহণের ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥নীলফামারী থেকে সৈয়দপুর সাড়ে ১৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মজবুতকরণ প্রকল্পে দ্বিতীয়় দফায় ভূমি অধিগ্রহণের ১কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।সোমবার(১৮ জানুয়ারি)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৯ জন ক্ষতিগ্রস্তের মাঝে এই অর্থের  চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এছাড়াও এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা (আরডিসি)বেলায়েত হোসেন জানান, প্রকল্পটি বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের  আগে ১কোটি ৯ হাজার ৭১৭ টাকার চেক প্রদান করা হয়। দ্বিতীয় দফায় সোমবার ১কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হলো। এখন থেকে অবশিষ্ট ক্ষতিগ্রস্তদের মাঝে ভূমি অধিগ্রহণের চেক বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে চার জনকে গলা কেটে হত্যার মূল হোতা গ্রেফতার

তেঁতুলিয়ায় ত্রিমুখী সং’ঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

তেঁতুলিয়ায় ত্রিমুখী সং’ঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

পাঠ্যপুস্তকে জলবায়ু বিপর্যয় সম্পর্কিত বিষয়গুলো অর্ন্তভূক্ত করার দাবি

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনের সাংবাদিকের সাথে অশোভন আচরণের প্রতিবাদে কালীগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ

পঞ্চগড়ে আগুনে পুড়ে সর্বস্বান্ত ১৩ টি পরিবার

তীব্র বিক্ষোভের মুখে সংসদ ভবন ছাড়তে বাধ্য হলেন মোদি

মুজিববর্ষ উপলক্ষে নাসিরনগরে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ

আমার জীবন বাঁচাতে প্রয়োজন মাত্র ২লক্ষ টাকা !’

সারা দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩৫০