crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

 

মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে ১৯৭১ সালের ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। রোববার দুপুরে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করেন, শহীদ পরিবারের সদস্যরা ও নিসবেতগঞ্জ এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও বলরাম মহন্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক ডাঃ মফিজুল ইসলাম মান্টু, অ্যাড. লুৎফুল কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাকারিয়া জাকির, অজয় কুমার দুলু প্রমুখ।

বক্তারা বলেন, রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও এর ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে স্বাধীনতাকামী মানুষ। ১৯৭১ সালের ২৮ মার্চ ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নেয় এ অঞ্চলের ছাত্র, কৃষক, দিনমজুরসহ সকল পেশার সংগ্রামী মানুষ। তারা ক্যান্টনমেন্ট ঘেরাও করলে ক্যান্টনমেন্ট থেকে গোটা দশেক জিপ বেরিয়ে আসে এবং মিছিল লক্ষ্য করে শুরু হয় একটানা মেশিনগানের গুলিবর্ষণ। মাত্র ৫ মিনিটে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। হাজারো লাশ পড়ে থাকে মাঠে। ওই দিন স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তারা আজও শহীদের স্বীকৃতি পায়নি। অথচ কত ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে এই তালিকায়। আমরা অবিলম্বে ক্যান্টনমেন্ট ঘেরাও আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবির পাশাপাশি ঘটনাস্থল বালারখালকে বধ্যভূমি হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানাচ্ছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ২ব্যক্তি করোনা আক্রান্ত, ৭ বাড়ী লকডাউন

ঝিনাইগাতীতে সংগঠন আত্মনির্ভরশীল দলের গঠনতন্ত্র এবং সরকারি সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরগঞ্জে  পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

সুন্দরগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

নেত্রকোনায় এসপি’র তৎপরতায় শিশু অপহরণকারী গ্রেফতার

শহিদ ওসমান হাদির জানাজায় মানতে হবে যেসব নির্দেশনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

কালীগঞ্জে ১মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মুক্তারের

জামালপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

টেকনাফে পুলিশের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত সর্দার সালমান শাহ গ্রেফতার

করোনাভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন আই, এইচ, সেবা প্রতিষ্ঠান