crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২০ ৯:২৪ অপরাহ্ণ

                                                 প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ ফাইল ছবি

 

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বর্তমানে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে সমান্তরালভাবে গাড়ি ও রেল চলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এজন্য খুবই ধীরগতিতে চলে রেল কোচ। শুধু তাই নয়, সেতুর ওপর চলাচলের আগে দুই প্রান্তেই বিরতি দিয়ে ইঞ্জিন চেক করতে হয় কোচগুলোর। বর্তমানে ওই সেতুতে অনুমোদিত গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার। ফলে একটি ট্রেনের সেতুর পুব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে যেতে প্রায় আধা ঘণ্টা লাগে। কিন্তু যমুনা নদীর ওপর পৃথকভাবে বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ হলে সে ঝুঁকি আর থাকবে না। কমে আসবে ভ্রমণকালও। এতে যাত্রীদের সময়ের সাশ্রয় হবে। জ্বালানি খরচও কমবে রেল বিভাগের। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহণ ব্যবস্থা সহজ হবে, কমবে পণ্য পরিবহণ খরচ। যা ওই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। এটা দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করে সরকার।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানান, ডুয়েলগেজ ডাবল-ট্র্যাকের এ সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেলসেতু। এটি রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগব্যবস্থা আরো সহজ ও উন্নত করবে। এছাড়া ট্রেন শিডিউল বিপর্যয় কমাতেও এ সেতু সহায়তা করবে। এই সেতুর উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ জেলাজুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা—পুঠিয়ায় কঠোর প্রশাসনিক বার্তা

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

ঘোড়াঘাটে আসামী ধরতে গিয়ে হে’নস্থার শিকার পুলিশ

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

ডোমারে বর্ষীয়ান রাজনীতিবিদ নয়ন এর জানাজা সম্পন্ন

সারাদেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৮৩

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন