crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের শ্যামপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২০ ৯:২৭ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতি। শনিবার শ্যামপুর সুগার মিলস প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দেড় হাজার শ্রমিক, চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আলতাফ হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মোত্তালেব, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বিদ্যুৎ প্রমুখ। বক্তারা দাবি করেন, ৫ মাসের বকেয়া বেতনসহ সকল বকেয়া পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্রাচ্যুয়িটি পরিশোধ করতে হবে। আসন্ন ২০২০-২১ মৌসুমের মালামাল, আখ চাষিদের প্রয়োজনীয় উপকরণ এবং চাষিদের আখের মূল্য যথাসময়ে প্রদান করতে হবে। বক্তারা বলেন, রংপুরের একমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলস্ এর লোকসান দেখিয়ে বন্ধ করার গভীর ষড়যন্ত্রে চলছে। তাই চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিল করাসহ সকল দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বডারগার্ড সদস্য পরিচয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ

কেএমপি’র অভিযানে মাদকসহ ১৪ ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন-গ্ন-দে-হে নারীদের করোনার টিকা প্রদান ও ফাঁকে ফাঁকে ধূমপান

ইসলামিক ফাউন্ডেশন থেকে সামীম আফজালের বিদায়

হোমনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় ও জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

সোনালী ব্যাংক পিএলসি তে ডিএমডি পদে যোগদান করলেন হোমনার কৃতী সন্তান রেজাউল করিম

নাসিরনগর মিলনপুর গুচ্ছ গ্রামের উদ্বোধন

রিকশা-ভ্যান চালকদের মানবিক সহায়তা দিলেন রংপুর জেলা প্রশাসন