crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বানিয়াচংয়ে জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৮, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় কয়েক ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অন্তত ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে আহতদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার কানিভাঙ্গা নামক একটি পঞ্চায়েতী জলাশয়ে কামালখানী গ্রামের লোকজন বাঁধ দেয়। শুক্রবার মজলিশপুর গ্রামের লোকজন ওই বাঁধ ভেঙে ফেলে। এ নিয়ে কামালখানী ও মজলিশপুর গ্রামের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তখন মজলিশপুর গ্রামের লোকজনকে বাঁধ এলাকা থেকে তাড়িয়ে দেয়। এতে মজলিশপুর গ্রামে মাইকে ঘোষণা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাঁধের কাছে যাওয়ার জন্য আহ্বান জানায়। এ খবর পেয়ে কামালখানী গ্রামের লোকজনও মাইকে ঘোষণা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার আহ্বান জানায়। দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে তাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তারা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, দুর্গম হাওরে জলাশয়ে দুইদল গ্রামবাসী বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, পুলিশ, জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করেছে। সব কিছু এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রে’ফতার

জলঢাকায় ধ’র্ষণের ভিডিও ভাইরালের ভ’য় দেখিয়ে আবারও ধ’র্ষণ!

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০.৭২ %

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০.৭২ %

রূপগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২৫ লাখ টাকা ও মাদকসহ আটক-৩

হোমনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

কিশোরগঞ্জে হাওরে টেকসই বেড়িবাঁধ নির্মাণে খুশি কৃষকরা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু