crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিকিৎসা শেষে ফের ৭ দিনের রিমাণ্ডে এসআই আকবর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০২০ ৯:২৬ অপরাহ্ণ

এসআই আকবর। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ সিলেটে রায়হান হত্যায় ৭ দিনের রিমাণ্ডে থাকা প্রধান অভিযুক্ত এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়া শুক্রবার সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৯টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, এসআই আকবর অসুস্থ হলে তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পিবিআই। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়।

সাত দিনের রিমাণ্ড শেষে আগামী মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। ওই দিন আকবর আদালতে জবানবন্দি দিতে পারেন বলে পিবিআই সূত্রে  জানা গেছে।গত ১০ নভেম্বর তাকে সাত দিনের রিমাণ্ডে নেয় পিবিআই।

মামলার তদন্ত সংস্থা পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান গণমাধ্যমকে জানান, আকবরকে নিয়মানুযায়ী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকবর যা তথ্য দিচ্ছেন, তা পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা হবে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। রিমাণ্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য,গত ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় রায়হান আহমদকে। ফাঁড়িতে নির্যাতনে গুরুতর অসুস্থ হলে পরদিন সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

হরিণাকুন্ডুর বিভিন্ন এলাকায় পুলিশ সেবা সপ্তাহ পালনে লিফলেট বিতরণ

কোটচাঁপুরে প্রতিবন্ধী শিশুর পিতা মাতাকে পিটিয়ে জখম ও বাড়িঘর ভাংচুর

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

সাঁথিয়ায় ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেফতার

গৌরীপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

দিনাজপুরে বিএডিসি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্ম বিরতি পালন