crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদমদীঘিতে বিলাসবহুল গাড়ীতে মাদক পাচার, দেড় মণ গাঁজাসহ গ্রেফতার-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২০ ৮:০৩ অপরাহ্ণ

আদমদীঘি প্রতিনিধি, বগুড়াঃ

বগুড়ার আদমদীঘিতে একটি বিলাসবহুল গাড়ীতে মাদক পাচার করার সময় দেড় মণ গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৪ অক্টোবর বেলা পৌনে ১২টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যাণ্ড এলাকায় ব্যারিকেড দিয়ে তাদের আটক ও বিলাসবহুল ইউসুজু টুপার-জি জীপ গাড়ীটি জব্দ করে। গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের অলি উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৮), টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার চৌর দুর্গাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩০) ও গাড়ী চালক বরিশালের বানারীপাড়া উপজেলার আহমেদাবাদ গ্রামের ইলিয়াসের ছেলে রিপন (৫২)। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, নারায়নগঞ্জের রুপপুর থেকে একটি বিলাসবহুল জীপ গাড়ীর সিটের নীচে অভিনব কায়দায় বিপুল পরিমাণ মাদক বহন করে নওগাঁর উদ্দেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ অক্টোবর শনিবার সকালে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফের নির্দেশনামতে ও সিনিয়র এএসপি কেএইচএম এরশাদের নেতৃত্বে ওসি জালাল উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আদমদীঘি বাসস্ট্যাণ্ড এলাকায় ওঁৎ পাতেন। বেলা পৌনে ১২টায় ঢাকা মেট্রো-ঘ-১১-৩৩৫৬ নম্বর বিলাস বহুল ওই জীপ গাড়ীটি আসা মাত্র ব্যারিকেড দিয়ে থামিয়ে তল্লাশি চালিয়ে পিছনের সিটের নীচে অভিনব কাযদায় লুকানো ১৮ লক্ষাধিক টাকা মূল্যের তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা দেড় মণ গাঁজা উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এই সিন্ডিকেটের অপর সদস্যদের ধরতে অভিযান চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ঘোড়াঘাটে অ’জ্ঞান পাটির দৌরাত্ম্য, ১ মাসে ৬টি ইজিবাইক ছি’নতাই

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে সেনা কর্মকর্তাসহ আহত ২০

রংপুরে ভূমিদস্যু উচ্ছেদে আমরণ অনশনরত মশিউর সপরিবারে অসুস্থ, প্রতিবাদে মানববন্ধন

রংপুরে পাটের বাম্পার ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

ঢাকা-সিলেট চার লেন সড়কের নতুন রুটটি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে হলে দূরত্ব কমবে ৪১ কিলোমিটার

ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করলেন মসিক মেয়র

প্র*তারণার জাল বিস্তার করে কোটি টাকার মালিক ‘কবিরাজ’ আজমীর আলম