crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২০ ৮:২২ অপরাহ্ণ

 মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>> অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা রাষ্ট্রের দুই আইন কর্মকর্তা মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। মমতাজ উদ্দিন ফকির রোববার সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সলিসিটর অফিসে তার পদত্যাগ পত্র জমা দেন। আর মুরাদ রেজা সরাসরি আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,“দুজন পদত্যাগ পত্র দিয়েছেন। শিগগিরই এসব পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।”

মুরাদ রেজা ২০০৯ সালের ২৭ মার্চ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন। আর মোমতাজ উদ্দিন ওই পদে নিয়োগ পান ২০১০ সালের ৪ জুলাই।

মমতাজ উদ্দিন ফকির বলেন,“ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বাইরে কিছু নয়।”

পদত্যাগের কারণ জানতে মুরাদ রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। আমিন উদ্দিনের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থাকলেন কেবল এম এম মুনীর। এছাড়া ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৫৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল মিলিয়ে মোট ২২৪ জন আইন কর্মকর্তা রয়েছেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় নানা আয়োজনে বর্ষবরণ পালন

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএন‘ও রফিকুল ইসলাম

শৈলকুপায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের নিয়ে উঠান বৈঠক

নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরে ৭ পুলিশ সদস্যসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পান ব্যবসায়ী সেজে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর